1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:18 am

দুই বছর পর প্রকাশ্যে এলেন আনুশকা :: ভক্তদের উচ্ছ্বাস

Reporter
  • Updated Friday, February 24, 2023
  • 217

সময় ডেস্ক : ‘বাহুবলি’ খ্যাত দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন। ২০২০ সালে ‘নিশ্বাবধাম’ চলচ্চিত্রের পর এই প্রথমবার জনসম্মুখে এলেন এই শক্তিমান অভিনেত্রী। সম্প্রতি মহা শিবরাত্রি উপলক্ষে নিজের পরিবারের সাথে একটি মন্দিরে গিয়েছিলেন আনুশকা। আনুশকার সফরের ছবি এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দীর্ঘ ২ বছরের অধিক সময় পর অভিনেত্রীকে দেখে তার ভক্ত অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর ছবিগুলোই শেয়ার করছেন ভক্তরা।
ভিডিওতে আনুশকাকে তার ভাইয়ের সঙ্গে মন্দিরে হাঁটতে দেখা যায়। পরে তিনি মন্দিরের ভেতরে তার পরিবারের সাথে যোগ দেন। এরপর প্রবীণদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় তাকে। ভিডিওতে হালকা গহনা সহ একটি সাদা সালোয়ার স্যুটে দেখা গেছে অভিনেত্রীকে। এদিকে অনেকদিন পর আনুশকার নতুন ঝলক পেয়ে খুশি ভক্তরা। যদিও কেউ কেউ তাকে ওজন বাড়ার জন্য বিদ্রুপ করছেন, অনেকে আবার তার সাদামাটা চেহারা দেখে প্রশংসাও করছেন। একজন ব্যবহারকারী টুইটারে লিখেছেন, ‘তিনি এখনও অপরুপ সুন্দরী।’ অন্য একজন লিখেছেন, ‘টেকসই গয়না পরা সুইটি।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘তোমাকে অনেক মিস করেছি অনু। পর্দায় ফিরে এসো।’
গত বছর ইন্ডাস্ট্রিতে ১৬ বছর পূর্ণ করেন আনুশকা। বর্ণিল ক্যারিয়ারে এখন পর্যন্ত তেলেগু এবং তামিল ভাষায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তার সেরা কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অরুন্ধতী’, ‘সিংহম ফ্র্যাঞ্চাইজি’, ‘বাহুবলী ফ্র্যাঞ্চাইজি’, ‘ভেদাম’, ‘দেব থিরুমাগাল’, ‘সাইজ জিরো’র মতো চলচ্চিত্র। দক্ষিণের সবচেয়ে প্রভাবশালী নায়িকা হিসেবে তিনি শীর্ষস্থানীয় একজন। আনুশকাকে সর্বশেষ দেখা গেছে ‘নিশ্বাবধাম’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন আর. মাধবন, অঞ্জলি, শালিনী পান্ডে এবং হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন। কোভিড সময়কালে ২০২০ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD