1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

বাংলাদেশ সিরিজের তিন ফরম্যাটের দলেই পরিবর্তন আনলো আয়ারল্যান্ড

Reporter
  • Updated Saturday, March 11, 2023
  • 178

সময় ডেস্ক : মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডের পর তিনটি টি-২০ খেলবে আইরিশরা। এরপর মাঠে গড়াবে একমাত্র টেস্টের সিরিজ। ওই সিরিজের জন্য ঘোষিত দলে একটি করে পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলটির নিয়মিত খেলোয়াড় জসুয়া লিটলের জায়গায় তারা ওয়ানডে দলে নিয়েছে ফিওন হ্যান্ডকে। জসুয়া খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।
টি-২০ দলেও ফিওন হ্যান্ডকে নেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন কনর অলফার্ট। তিনি ইনজুরিতে পড়েছেন। ২৪ বছর বয়সী পেস অলরাউন্ডার হ্যান্ডকে দলে যুক্ত করা হলেও টেস্ট দল থেকে কেউ বাদ পড়েননি।
আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ১২ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা আইরিশাদের। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের তিন ম্যাচ। এরপর ঢাকায় একমাত্র টেস্ট মাঠে গড়াবে।
ওয়ানডে দল : আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
টি-২০ দল : আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, ফিওন হ্যান্ড, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, লিওন হ্যান্ড।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD