1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

গোলে পিছিয়ে পড়েও দুই ব্রাজিলিয়ানের জয় রিয়ালের

Reporter
  • Updated Sunday, March 12, 2023
  • 164

সময় ডেস্ক : মাদ্রিদের দলগুলোর মাঠে সর্বশেষ দুই ম্যাচের একটিতেও হারেনি এস্পানিওল। রিয়াল মাদ্রিদের মাঠে গতকাল তারা ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার পর এটা হয়তো অনেকেরই আবার নতুন করে মনে পড়েছে। কিন্তু এস্পানিওলের আজকের প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ! এস্পানিওলের বিপক্ষে সর্বশেষ ১৭ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা, ড্র করেছে বাকি দুটি। আর ঘরের মাঠে এই প্রতিপক্ষের বিপক্ষে লা লিগায় খেলা ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা।
দলটি রিয়াল বলেই ৮ মিনিটে পিছিয়ে পড়েও দমে যায়নি। প্রথমার্ধেই ২ গোল করে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল। সান্তিয়াগো বার্নব্যুর দলটি সমতায় ফিরেছে ২২ মিনিটে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলে। ৩৯ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান, ডিফেন্ডার এদের মিলিতাও। নিজেদের মাঠে ম্যাচের প্রথম আক্রমণটা করে রিয়ালই। কিন্তু ৮ মিনিটে সবাইকে চমকে দিয়ে এস্পানিওলকে এগিয়ে দেন হোসেলু। গোলটির আক্রমণের শুরুটা করেছিলেন সের্হি গোমেজ। ডান প্রান্তে লম্বা ক্রস বাড়ান তিনি সানচেজকে উদ্দেশ করে। সেই ক্রস ধরে কামাভিঙ্গাতে ফাঁকি দেন সানচেজ। ডান প্রান্ত থেকে তিনি নিচু পাস দেন হোসেলুকে। এরপর ঠাণ্ডা মাথায় থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।
গোল খেয়ে যেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ১৪ মিনিটে গোলও পেয়ে যেতে পারত তারা। কিন্তু কামাভিঙ্গার শট দারুণ দক্ষতায় সেভ করেন এস্পানিওলের গোলকিপার পাচেকো। কিন্তু ২২ মিনিটে আর ভিনিসিয়ুসকে ঠেকাতে পারেননি। বাঁ প্রান্তে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর পোস্টের ডানপ্রান্ত দিয়ে দারুণ এক শটে গোলটি করেন তিনি। ৩৯ মিনিটে মিলিতাওয়ের গোলটিতেও পরোক্ষ অবদান ছিল ভিনিসিয়ুসের। বাঁ পাশে অসাধারণ এক পাসে চুয়ামেনিকেবল বাড়ান তিনি। চুয়ামেনির ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-১ করেন মিলিতাও।
এরপর ৯০ মিনিটে মার্কু এসেনসিওর গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD