1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

সিনেমার মতো বাস্তবেও প্রতিবাদ করে দেখালাম –শাকিব খান

Reporter
  • Updated Friday, March 24, 2023
  • 183

সময় ডেস্ক : আজ প্রমাণিত হয়েছে সত্যের জয় হয়েছে। সেদিন আমার মামলা নেওয়া হলো না। আজ মামলা নেওয়া হয়েছে। কারণ আমি সত্যের পক্ষে ছিলাম। সিনেমায় শত্রুরা এভাবে নায়কের পেছনে লাগে, নায়কেরা প্রতিবাদ করে। সিনেমায় যেভাবে প্রতিবাদ করে, সেটা বাস্তবেও করে দেখাতে হয়, আমি সেটাই করে দেখালাম। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাকিব খান। এদিন শাকিব খান প্রযোজক রহমত উল্লার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে নিজের বাসায় সংবাদ সম্মেলন আহ্বান করেন তিনি।
শাকিব খান বলেন, ‘আমরা শিল্পী। আমরা কেন এসব মামলা-হামলায় জড়াব? আমরা কেন এভাবে হ্যাশেল করে কোর্টে মামলা করতে যাব? আমাদের কাজ অভিনয় করা।’ শাকিব আরো বলেন, ‘আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।’
প্রয়োজনে রহমত উল্লাহকে অস্ট্রেলিয়া থেকে ধরে আনা হবে-এমনটাই জানিয়ে দেশের এই শীর্ষনায়ক বলেন, ‘শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন, তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু পালিয়ে গেছে। প্রয়োজনে তাকে বিদেশ থেকে ধরে আনা হবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD