1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

রাস্তায় পত্রিকা ফেরি করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী!

Reporter
  • Updated Saturday, April 1, 2023
  • 165

সময় ডেস্ক : বৃহস্পতিবার রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের পাশে প্রধান সড়কের আশপাশে ও ফুটওভার ব্রিজে দেখা গেল, সাফা কবির হাতে পত্রিকা নিয়ে হকারী করছেন। গরম খবর, তাজা খবর, ১০ টাকা দিশ বিদেশের হট নিউজ পড়ে ফেলুন এসব বলতে বলতে তিনি পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছেন। প্রথমবার দেখলেই যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। শতশত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি সাফা! ভিড় ঠেলে তপ্ত দুপুরেই তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য নির্মাতা অনন্য ইমন।
আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও একদিন। পত্রিকার পাতা খুললেই চারপাশে শুধু নেতিবাচক খবর উঠে আসে। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে ‘খবরের ফেরিওয়ালা’-তে।
এরমধ্যে ঘটনাক্রমে ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে বিভিন্ন ঘটনায় সখ্যতা গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। চারপাশের এমন বাস্তবচিত্র উঠে আসছে ‘খবরের ফেরিওয়ালা’ নামের নাটকটিতে।
নির্মাতা জানিয়েছেন নাটকটি আগামী ঈদুল ফিতরে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD