1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

অফিশিয়ালি সাকিব আমার বস- আসিফ

Reporter
  • Updated Saturday, April 8, 2023
  • 155

সময় ডেস্ক : চাকরিজীবনে প্রবেশ করেছেন গায়ক আসিফ আকবর। সেই চাকরিসূত্রেই মালয়েশিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করছেন। যেখানে রুনা লায়লা থাকবেন। আসিফ জানিয়েছিলেন, তার অফিশিয়াল একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সম্মতি দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এবার আসিফ জানালেন, সেই একই অনুষ্ঠানে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক নিজেই জানিয়েছেন এ তথ্য। আসিফ লেখেন, ‘আসছে ৩০ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়াম চেরাস-এ হ্যালো সুপারস্টারস অ্যাপ-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে এই জমকালো অনুষ্ঠান জুড়েই থাকবেন বাংলাদেশের প্রাণ সাকিব।’
এ গায়ক আরও লেখেন, ‘মালয়েশিয়ান জোজো ইভেন্টস এবং বাংলাদেশের ভার্সাটিলো গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। ঘটনাচক্রে সাকিব আমাদের ভার্সাটাইলো গ্রুপের সম্মানিত পরিচালক। হ্যালো সুপারস্টারস অ্যাপ’র কান্ট্রি হেড হিসেবে সাকিব আমার বস, আমি সম্মানিত বোধ করছি।’
সবশেষ আসিফ লেখেন, ‘অনেক কথা হতেই থাকবে হ্যালো সুপারস্টারস’র উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। ইনশাআল্লাহ ৩০ এপ্রিল দেখা হবে চেরাসে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD