1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

Reporter
  • Updated Sunday, April 9, 2023
  • 154

সময় ডেস্ক : বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার বগুড়ার মাঠ বিষয়ক এক সভার পর এ ঘোষণা দেন বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।
বিসিবির ওই সভায় শহীদ চান্দু স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান ওরফে রিপু উপস্থিত ছিলেন। বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া এয়ারপোর্ট সমস্যা সমাধান করতে পারলে কাছাকাছি সময়ে এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বহালের পাশাপাশি কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং খেলোয়াড়দের অনুশীলনের জন্য নতুন একটি একটি ক্রিকেট মাঠ নির্মাণে দ্রুত জায়গা দেখতে বলেছে বিসিবি। নিজস্ব অর্থায়নে বিসিবি এই ক্রিকেট মাঠ নির্মাণ করবে।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকলো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD