
সময় ডেস্ক : ছেলে আরহাম ইকবাল খানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে আরহাম। ঢাকায় হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়নি। পেটে ব্যথা লেগেই থাকছে। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া তার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ছেলে অসুস্থ হলেও ম্যাচ খেলায় বিরতি পড়েনি। জাতীয় দলের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোনো ম্যাচ খেলেননি তিনি। ডিপিএলের এ মৌসুমে আর খেলা হবে না তার। ছেলের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় দলে খেলার বিষয়টি। যদিও আয়ারল্যান্ড সফরের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে।
Designed by: Sylhet Host BD