1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

ঈদে ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না- আইজিপি

Reporter
  • Updated Tuesday, April 18, 2023
  • 162

সময় ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহনের চলাচল বন্ধ থাকবে। সোমবার পুলিশ সদর দপ্তরে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল প্রসঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আইজিপি বাসের ছাদ এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য মালিক ও শ্রমিক নেতাদের অনুরোধ করেন। জবাবে নেতারা পুলিশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এ সময় যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, ইদানিং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এক্ষেত্রে মার্কেট কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD