1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:15 pm

মেসিকে ‘নামমাত্র বেতনে’ দুই বছরের চুক্তির প্রস্তাব বার্সার

Reporter
  • Updated Friday, April 21, 2023
  • 196

সময় ডেস্ক : পিএসজির সঙ্গে আগামী জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটি তাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সাড়া দিচ্ছেন না আর্জেন্টাইন এই তারকা। লিও’র আবার ‘ঘরে ফেরার’ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বার্সেলোনা তার সঙ্গে চুক্তি করতে চায়। কিন্তু ক্লাবটি আর্থিক সংকটে থাকায় আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিতে পারছে না বলে খবর। যদিও কাতালান ক্লাবটির পক্ষ থেকে বলা হচ্ছে, মেসির জন্য ক্যাম্প ন্যুর দরজা সব সময় খোলা। বার্সা প্রেসিডেন্ট হুলান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজ একাধিকবার ওই কথা বলেছেন। এবার স্পোর্ত-এর সাংবাদিক ডেভিড বার্নাবেউ রেভারটার দাবি করেছেন, মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বার্সা এবং বছরে তাকে মাত্র ১৩ মিলিয়ন ইউরো বেতন দিতে চায় ক্লাবটি। সব কিছু মিলিয়ে বছরে লিও’র বেতন হবে ২৫ মিলিয়ন ইউরো!
সত্যি সত্যি বার্সা কাতার বিশ্বকাপ জয়ী তারকা মেসিকে ওই প্রস্তাব দিলে সেটা হবে তার বর্তমান বেতনের এক চতুর্থাংশ। মেসি বর্তমান পিএসজি থেকে বছরে সব মিলিয়ে (বেতন, বোনাস, এড অন্স) ১০০ মিলিয়ন ইউরো পান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তাই মেসিকে ১৩ মিলিয়ন দিতে চাওয়া মানে, বেতন নয়, সেটা হবে ‘টোকেন মানির’ প্রস্তাব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD