
সময় ডেস্ক : অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়্যার। ঘোড়ায় চড়ার শখ প্রচন্ড ছিল তার। শহরের আধুনিকতায় বড় হওয়া অস্ট্রেলিয়ার এই মডেল সুযোগ পেলেই গ্রামের পরিবেশে নিজেকে মেলে ধরেন। ঘোড়ায় চড়ে এদিক সেদিক যেতেন। এই শখই যেনো কাল হয়ে দাঁড়াল তার জীবনে। ঘোড়া থেকেই উল্টে পড়ে গুরুতর আহত হন সিয়েনা ওয়্যার। দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুকে বরণ করে নিলেন এই মডেল।
বিশ্বের প্রথম সারির সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২২’-এ অংশ নিয়েছিলেন সিয়েনা ওয়্যার। প্রতিযোগিতায় শেষ তিনজনের এক জন ছিলেন তিনি। আচমকা এমন দুর্ঘটনার পর কোমায় চলে যান মডেল। এনডিটিভি জানায়, অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়ে সওয়ারিতে বেরোন। সেখানেই ঘোড়া থেকে পড়ে যান। বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। কোনো রকমের উন্নতি দেখছিলেন না। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তেই খুলে দেওয়া হয় তার লাইফ সাপোর্ট।
মডেল হওয়ার পাশাপাশি অভিনয়েও বিশেষ আগ্রহ ছিল সিয়েনার। অভিনয় জীবনে গতি আনতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানেই পরিবারের সঙ্গে থাকার পরিকল্পনাও করেন তিনি। তবে সে সব স্বপ্ন অধরাই রয়ে গেল। মাত্র ২৩ বছর বয়সে প্রাণ গেল এই মডেলের।
Designed by: Sylhet Host BD