1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

শেষদিন স্বপ্নভঙ্গ বরুশিয়া ডর্টমুন্ডের :: টানা ১১ বার চ্যাম্পিয়ন বায়ার্ন

Reporter
  • Updated Sunday, May 28, 2023
  • 194

সময় ডেস্ক : শিরোপা ছোঁয়া দূরত্বে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষ দিন ঘরের মাঠে মাইৎস ০৫-এর বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন তারা। জার্মান বুন্দেসলিগার শিরোপা উদযাপনের জন্য সিগনাল ইডুনা পার্ক সেজেগুজে প্রস্তুত ছিল। কিন্তু লিগের শেষদিন ক্ষণে ক্ষণে ডর্টমুন্ড-মাইৎস ও বায়ার্ন-কোলন ম্যাচে রঙ বদলে স্বপ্নভঙ্গ হয়েছে ডর্টমুন্ডের। ভাগ্যের ছোঁয়ায় টানা ১১ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ।
গতকাল শনিবার লিগের শেষ ম্যাচে ৮ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধে সেবাস্তিয়ান হেলার পেনাল্টি মিস করলে লিগ টেবিলে শীর্ষস্থান নিয়ে ম্যাচ শুরু করা ডর্টমুন্ড ম্যাচে ফেরার সুযোগ হারায়। ওই সুযোগ নিয়ে ২৪ মিনিটে মাইৎস দ্বিতীয় গোল করে। বায়ার্ন ১-০ গোলের লিডে এবং ডর্টমুন্ড ২-০ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে এক গোল শোধ করে ডর্টমুন্ড। দলটি যখন সমতায় ফেরার চেষ্টায় তখন তাদের ভাঙা স্বপ্ন জোড়া লাগার আশা জাগায় কোলন। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে দলটি। মন ভেঙে দেয় বায়ার্নের। ম্যাচে বায়ার্ন সমতা করলে এবং ডর্টমুন্ড হারলেও চ্যাম্পিয়ন হতো ডর্টমুন্ড। ম্যাচের ৮৯ মিনিটে তরুণ জামাল মুসিয়ালা গোল করে বায়ার্ন মিউনিখকে লিডে ফেরায়। ওই গোলে জয় নিয়ে উৎসবের আমেজে মাঠ ছাড়ে দলটি। অন্যদিকে ডর্টমুন্ড যোগ করা সময়ে গোল করে ২-২ গোলের সমতা করে মাঠ ছাড়ে। কিন্তু তাতে একটা পয়েন্ট পেলেও লাভ হয়নি ডর্টমুন্ডের।
বায়ার্ন মিউনিখের সমান ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট তুলে লিগ শেষ করেছে জার্মান লিগে বায়ার্ন মিউনিখের পিছনে থেকে মৌসুমের পর মৌসুম শেষ করা ডর্টমুন্ড। সমান পয়েন্ট তুললেও চ্যাম্পিয়ন হয়ে গেছে বায়ার্ন। কারণ গোল ব্যবধানে এগিয়ে তারা। বায়ার্ন ৩৪ লিগ ম্যাচে ৯২ গোল দিয়ে হজম করেছে ৩৮টি। তাদের গোল ব্যবধান ৫৪। অন্যদিকে ডর্টমুন্ড ৮৩ গোল দিয়ে ৪৪টি হজম করায় তাদের গোল ব্যবধান ৩৯। ওই গোল ব্যবধানেই শিরোপা হারিয়েছে জুড বেলিংহ্যামদের ডর্টমুন্ড। অন্যদিকে উৎসবে মেতেছে বায়ার্ন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD