1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:47 am

মেয়েটির স্বপ্ন পাইলট হবেন :: নিরবের চুল দাড়ি বিসর্জন

Reporter
  • Updated Monday, July 10, 2023
  • 213

সময় ডেস্ক : মেয়টির স্বপ্ন তিনি পাইলট হবেন। এই স্বপ্ন নিয়েই রাত-দিন একাকার করে ফেরছেন। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে সিনেমা ‘সুস্বাগতম’। শফিকুল আলমের পরিচালনায় সিনেমাটিতে দ্বিতীয়বারের মত জুটি হয়েছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।
সিনেমাটির জন্য এত দিনের শখের চুল ও দাড়ি বিসর্জন দিয়েছেন নিরব। এতে তার চরিত্রের নাম হাসান। নিরব বললেন, ‘সুস্বাগতম সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।’ সিনেমায় একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। তার পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরেই এর গল্প। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে হচ্ছে শুটিং। রাজবাড়ীতে শুটিংয়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছেন তারা, পদ্মা নদীতে ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব। নিরব ও স্পর্শিয়া জুটির দ্বিতীয় সিনেমা এটি। ঈদের আগে এই জুটির ‘ফিরে দেখা’ সিনেমাটি মুক্তি পায়।
এছাড়াও ঈদে মুক্তি পেয়েছে নিরব অভিনীত আরও একটি সিনেমা ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত এতে নিরবের বিপরীতে আছেন শবনম বুবলী। ঈদে দীর্ঘদিন পর ঈদের নাটকে দেখা দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত দুই নাটকেই স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন ফারহান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD