1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

মাশরাফির বিশ্লেষণে পেসাররাই ভালো বা খারাপের কারণ হবে

Reporter
  • Updated Monday, October 2, 2023
  • 162

সময় ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজার। তার চোখে, বাংলাদেশের মিডল অর্ডার দারুণ অভিজ্ঞ এবং ফর্মে আছে। স্পিন বোলিংয়ে বাংলাদেশ দল খুব ভালো এবং পেস বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা। আসরে ভালো-খারাপ যাই হোক পেস বোলারদের কারণেই হবে।
মাশরাফি এক ভিডিও বার্তায় বাংলাদেশের বিশ্বকাপ দল বিশ্লেষণ করে বলেছেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশ যদি বেস্ট রেজাল্ট করে সেটা হবে পেস বোলিংয়ের জন্য। যদি খুব খারাপ করে সেটাও হবে পেসারদের জন্য। কারণ উইকেট এতো ফ্লাট থাকবে যে ১৫-২০ রানে ম্যাচের ডিফরেন্স তৈরি হবে। প্রতিপক্ষকে ২৫০-৩০০ রানের মধ্যে রাখতে চাই, তাহলে ফাস্ট বোলারদের অবশ্যই অবশ্যই ভালো বোলিং করতে হবে। সেক্ষেত্রে ৩৪০-৩৫০ রান হয়ে গেলে কঠিন হবে, বাংলাদেশের ওই রান করার সামর্থ্য নেই বলছি না, তবে কঠিন হবে।’ ভারতের ফ্লাট উইকেটে পেসাররা ভালো বোলিং করবে বলেও আশা মাশরাফির। সেক্ষেত্রে তাকে ভরসা দিচ্ছে এশিয়া কাপে পাকিস্তানের ফ্লাট উইকেটে ভালো বোলিং করার অভিজ্ঞতা, ‘পাকিস্তানের ফ্লাট উইকেটে তাদের বোলিংয়ের লেন্থ, সুইং, লাইন সবকিছু দেখে মনে হয়েছে সম্ভবত বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের। পরিসংখ্যান দেখলেও বাংলাদেশ এক- দেড় বছরে সেরা তিন-চারের মধ্যে আছে। এই পেস বোলিংয়ের ওপর ভরসা রাখাই যায়। শুধু একটায় প্রার্থনা, যেন ফিট থেকে টুর্নামেন্ট খেলে আসতে পারে।’
শরিফুল ইসলামের বোলিং নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি, ‘আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, তা হলো শরিফুল ইসলামের বোলিং। মুস্তাফিজ অনেক আগে থেকে, ডানহাতি বোলারের ক্ষেত্রে বল ভেতরে আনার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সবচেয়ে দ্রুত শিখেছে (সুইং) শরিফুল। সম্প্রতি তার বোলিং দেখলে বুঝবেন, সে ডানহাতিদের খুব ভোগাচ্ছে।’
এছাড়া ব্যাটিংয়ে মিডল অর্ডার দলের আস্থার জায়গা বলেও মন্তব্য করেছেন মাশরাফি। তার মতে, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় এবং মুশফিকুর রহিম তিনজনই ফর্মে আছে। মিডল অর্ডার দলকে টেনে নিতে পারবে বলে তার আশা, ‘সাকিব চারে-পাঁচে ব্যাটিং করবে, তার সঙ্গে তাওহীদ হৃদয় আছে। এরপর মুশফিকুর রহিম। এই তিনজনই সম্ভবত দলের মধ্যে সেরা ফর্মে আছে। সাকিবের আত্মবিশ্বাস ভালো থাকার কথা। হৃদয় যেভাবে ব্যাটিং করছে, সবাই তাকে নিয়ে ভিন্ন কিছু ভাবছে। এবারের আসরের অন্যতম সেরা ব্যাটার হবে সে। মুশফিক এই দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। আগে চারে ব্যাটিং করেছে সে। এখন ছয়ে দেওয়া হলেও দারুণ মানিয়ে নিয়েছে। আশা করছি মিডল অর্ডার দলকে টেনে নিতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD