
সময় ডেস্ক : বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন- ফের মা হতে চলেছেন আনুশকা শর্মা। এ বিষয়ে মুখ না খুললেও, তাদের হাবভাবে কিন্তু বিষয়টা বেশ স্পষ্ট। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে। সেই প্রস্তুতির মাঝেই আনুশকার ফোন পেয়ে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে গিয়েছিলেন বিরাট কোহলি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক’দিন আগেই মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুশকাকে। ঢিলেঢালা পোশাকে নায়িকার চোখেমুখে ছিল চিন্তার ছাপ। গাড়ির ভেতর মোবাইল হাতে ব্যস্ত ছিলেন তিনি। তবে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি দেখতে পেয়েই নড়েচড়ে বসে ছবি তুলতে বারণ করলেন আনুশকা। সেই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। এবার খবর এল, বিশ্বকাপের ৪ দিন আগেই গুয়াহাটি থেকে তড়িঘড়ি মুম্বাইতে পৌঁছন বিরাট কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ এক খবরে বলেছে, অনুশকা নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে এখনই সেই সুখবর ঘোষণা করতে চান না। সময়মতো খুব শিগগিরিই ঘোষণা করবেন দম্পতি। আর সেজন্য বর্তমানে খুব একটা জনসমক্ষে আসেন না অভিনেত্রী।
তিন বছর আগে প্রথম সন্তান ভামিকার ক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন আনুশকা। সন্তান জন্মের প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তারা। এরই মাঝে আনুশকা-কোহলি পরিবারে খুশির খবর।
Designed by: Sylhet Host BD