1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

ফ্লামেঙ্গোর কোচ হলেন তিতে

Reporter
  • Updated Wednesday, October 11, 2023
  • 198

সময় ডেস্ক : গত বছরের ডিসেম্বরে ব্রাজিলের দায়িত্ব ছাড়ার পর থেকে ফুটবল থেকে দূরে ছিলেন তিতে। প্রায় দশ মাস পর আবারও ফুটবলে ফিরছেন ৬২ বছর বয়সী এই কোচ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত তিতের সঙ্গে চুক্তি করেছে ফ্লামেঙ্গো। অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। আগামী ১৯ অক্টোবর ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্লামেঙ্গো অধ্যায় শুরু করবেন তিতে।
২০১৬ সালে দায়িত্ব নিয়ে ছয় বছর ছিলেন ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে। তাঁর অধীনে ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD