1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:53 am

২৭ অক্টোবর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

Reporter
  • Updated Monday, October 16, 2023
  • 179

সময় ডেস্ক : বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার (১৬ অক্টোবর) পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। গতকাল রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, গতকাল ২৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ৩০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ অক্টোবর ২০২৩ খ্রি. রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ অবস্থায় আজ ৩১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, আগামীকাল ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার থেকে ১৪৪৫ হিজরি সালের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৫ হিজরি, ১১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ২৭ অক্টোবর ২০২৩ তারিখ শুক্রবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. শাহরিয়ার হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জুলফিকার রহমান কোরাইশী, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শফিকুল আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD