1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

পাঁচ বছরে আয় কমলেও সম্পদ বেড়েছে মাশরাফির

Reporter
  • Updated Wednesday, December 6, 2023
  • 147

সময় ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হলফনামা অনুযায়ী বর্তমানে তার বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। পাঁচ বছর আগে হলফনামায় যা ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।
দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনী হলফনামায় মাশরাফি জানিয়েছেন, শেয়ার মার্কেটে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেন। গত একাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় আয় ছিল- কৃষি খাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।
সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকা সম্পত্তি রয়েছে। পাঁচ বছর আগে ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণবাদে) সম্পত্তি রয়েছে।
এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা রয়েছে। তিন ব্যাংকে রয়েছে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। বন্ড রয়েছে ২ লাখ ৫০ হাজার, এ ছাড়া বিভিন্ন সঞ্চয়পত্র ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা। এছাড়া একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।
স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২ হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা, ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয় তলাবিশিষ্ট বাড়ি রয়েছে। তার নিজ নামে কৃষি জমি রয়েছে ৩.৬১ একর, যার মূল্য ৩৭ লাখ টাকা।
তিনি সিটি ব্যাংকের কাছে ঋণ রয়েছেন ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD