1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

পুরস্কারের লাখ টাকা ক্যান্সার আক্রান্ত শিল্পীকে দিলেন রওনক

Reporter
  • Updated Thursday, December 7, 2023
  • 159

সময় ডেস্ক : অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন তিনি। সেই টাকার পুরোটাই তিনি চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন।
অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যান্সারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা দিয়ে দিলেন। গতবছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেয়া হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD