1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

স্বামী-সন্তান নিয়ে কোথায় আছেন একসময়ের জনপ্রিয় নায়িকা পপি?

Reporter
  • Updated Thursday, December 14, 2023
  • 161

সময় ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। অনেকদিন অভিনয়ের বাইরে আছে তিনি। তবে এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেনি।
এবার বলা হচ্ছে, পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তাঁর সন্তানের নাম আয়াত।
পপির পারিবারিক একটি সূত্র জানায়, নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। এর আগে তিনি বারিধারা ও উত্তরায় ছিলেন। তবে বাসার ঠিকানা কাউকে জানাননি। এরপর ঠিকানা জানা গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন।
এদিকে চলচ্চিত্র অঙ্গনে পপির সহকর্মীরা জানান, পপি নিজের মতো করে ভালো থাকুক, এটাই তাঁদের চাওয়া। যেহেতু নিজের মতো করে থাকতে চাইছেন, তাঁকে তাঁর মতো করে থাকতে দেওয়াটাই সবার উচিত। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা না করাটা শোভনীয় নয়।
‘ভালোবাসার প্রজাপতি’তে সর্বশেষ ২০২০-এর জুনে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে। তাঁর বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি। আরেক পরিচালক রাজু আলীম জানান, আর কিছুদিন অপেক্ষার পর অন্য উপায়ে ছবির শুটিং শেষ করেছেন। সুবিধাজনক সময় দেখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD