1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:23 am

দশজন নিয়েও শেষ মিনিটে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ

Reporter
  • Updated Saturday, December 23, 2023
  • 132

সময় ডেস্ক : জয় দিয়ে বছর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। তবে বেশ বেগ পেতে হয়েছে কার্লো আনচেলত্তির দলের। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। তখনই আলাভেসের মাঠ থেকে জয় তুলে নেওয়া কঠিন হয়ে যায় লস ব্লাঙ্কোসদের জন্য। তবে ওই লাল কার্ডে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পটু রিয়ালের জয়ের সম্ভাবনা একেবারে মুছে যায়নি। ম্যাচের যোগ করা সময়ে লুকাস ভাসকেস গোল করে সেটাই প্রমাণ করেছেন। তার গোলে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে গ্রীষ্মকালীন মৌসুম শেষ করলো রিয়াল।
অ্যাওয়ে ম্যাচে ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাচো। বেঞ্চে কোন ডিফেন্ডার না থাকায় মডরিচকে তুলে স্ট্রাইকার জোসেলুকে নামান রিয়াল কোচ। ফেদে ভালভার্দেকে নামিয়ে আনেন রক্ষণে। নিজেদের জাল রক্ষা করে তোলা আক্রমণে ফল মেলে ম্যাচের ৯২ মিনিটে। গোল করেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। ওই গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে ১৮ ম্যাচে জিরোনার সমান ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD