1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:34 am

নবীগঞ্জে ছেলের হাতে পিতা আহত

Reporter
  • Updated Monday, November 10, 2014
  • 497

মোঃ জুনাইদ চৌধুরী ॥ নবীগঞ্জে পুত্রের প্রহারে পিতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল সোমবার সকাল ৮ টায় উপজেলার উমরপুর গ্রামের মোঃ আব্দুল মুকিত (১০৫) নামের এক বৃদ্ধ কে পিটিয়ে রক্তাক্ত অবস্থা করেছে তারই পাষন্ড ছেলে নেশাগ্রস্থ নজরুল মিয়া (৩০)। নজরুল বিভিন্ন সময় নেশার টাকার জন্য পিতা-মাতার উপর আক্রমন চালায়। তার পিতার জবানবন্দিতে জানা যায়, গ্রামের শালিসে মুরুব্বিদের মাধ্যমে তাকে তেজ্যপুত্র করা হয়। সে বিভিন্ন কলা কৌশলে বৃদ্ধ মা-বাবার জায়গা বিক্রির জন্য চাপ দেয়। এক পর্যায়ে বৃদ্ধ আব্দুল মুকিত ও তার স্ত্রি জমি বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর আতর্কিত ভাবে হামলা চালায়। তার হামলায় বৃদ্ধ আব্দুল মুকিত গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD