1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই

Reporter
  • Updated Monday, January 15, 2024
  • 176

সময় ডেস্ক : কলকাতায়ও তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। কাজ করেছেন সেখানকার ওটিটি-সিনেমায়। কুড়িয়েছেন প্রশংসা। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত এ অভিনেতার সিনেমা ‘হুব্বা’। একইদিনে ছবিটি বাংলাদেশে মুক্তি নিয়ে ছিলো শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে ঘোষণা এলো ১৯ জানুয়ারি এটি মুক্তি পাবে বাংলাদেশেও।
সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে ‘হুব্বা’। ১৯ জানুয়ারি আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।
জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমতি পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করছি, ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও রয়েছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD