1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:33 am

ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে বরিশালকে হারাল চট্টগ্রাম

Reporter
  • Updated Sunday, January 28, 2024
  • 147

সময় ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিষ্কা ফার্নান্দোর অপরাজিত ৯১ রানের সঙ্গে কার্টিস ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে বন্দর নগরীর দলটি। আগে ব্যাট করে শ্রীলঙ্কান আভিষ্কা ও আয়ারল্যান্ডের ক্যাম্ফারের ব্যাটিং ঝড়ে ১৯৩ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে তামিমের বরিশাল। রান তাড়া করতে নেমে ঝড় তোলেন বরিশালের রিক্রুট আহমেদ শেহজাদ। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ ওভারে ৫০ রান তোলে বরিশাল। ষষ্ঠ ওভারে তার বিদায়ে ভাঙে তামিমের সঙ্গে ৫৫ রানের জুটি। ফেরার আগে তিনি করে যান ১৭ বলে ৩৯ রান।
দলীয় ৯১ রানে ফিরে যান তামিমও। ৩০ বলে ৩৩ করে বিদায় নেন বরিশালের অধিনায়ক। এই জুটি ভাঙার পর মিডল অর্ডারে আশা জাগান মেহেদী মিরাজ। তবে তিনি ফিরলে আর জয়ের দুয়ারে যেতে পারেনি বরিশাল। আইরিশ ক্যাম্ফারে ধসে যায় চট্টগ্রামের ব্যাটিং বিভাগ। সৌম্য সরকার ১৭, মাহমুদউল্লাহ ৩ ও ইয়ানিক ক্যারিয়াহ করেন ৪ রান। মিরাজ করেন ১৬ বলে ৩৫ ও মুশফিক ফেরেন ২২ বলে ২৩ রান করে। নির্ধারিত ওভারে ১৮৩ রানে থামে বরিশাল। ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ক্যাম্ফার।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তাইজুলের প্রথম ওভারেই তানজিদকে (১২) হারায় চট্টগ্রাম। নিজের দ্বিতীয় ওভারে ইমরানউজ্জামানকে ফেরান তাইজুল। ৮ বলে ১৪ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন টাইগার এই স্পিনার। এরপর আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে রানের গতি বাড়াতে থাকে চট্টগ্রাম। দিপুর বিদায়ে ভাঙে আভিষ্কার সঙ্গে ৭০ রানের জুটি। ২৯ বলে ৩১ রান করে ক্যারিয়াহের বলে বোল্ড হন তিনি। সঙ্গী হারালেও ৪০ বলে অর্ধশতক স্পর্শ করেন আভিষ্কা।
অর্ধশতক তুলে আরও আগ্রাসী হয়ে যান এই শ্রীলঙ্কান। দুনিথ ওয়েলাগের একই ওভারে টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ১৯ বলে ১৮ রান করে নাজিবউল্লাহ ফিরলে ক্যামিও নিয়ে হাজির হন কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯ রান করে থেকে যান অপরাজিত। আইরিশ এই ব্যাটার হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। শেষ ওভারে ১ বলের বেশি স্ট্রাইক পাননি বলে শতক ছোঁয়া হলোনা আভিষ্কার। ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯১ রান করে তিনিও ছিলেন অপরাজিত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান দাঁড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ।
এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে হেরেছে বরিশাল। বিপরীতে চার ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের লড়াই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD