1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

চট্টগ্রাম টেস্টে ফিরছেন সাকিব

Reporter
  • Updated Sunday, March 24, 2024
  • 154

সময় ডেস্ক : বিশ্বকাপের পরে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজ মিস করেন তিনি। বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নেন মাগুরা থেকে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার কথা ছিল না তার। তবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ডিপিএল খেলা সাকিব তার মত বদলেছেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ফিরছেন সাকিব আল হাসান। সাকিব নিজেই নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্ট দিয়েই জাতীয় দলের খেলায় ফিরবেন তিনি।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে টেস্ট দলে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। যার ছাপ পড়েছে সিলেটে টেস্টেই। এই অবস্থায় অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতেই মূলত সাকিব নিজ থেকেই খেলতে চেয়েছেন। এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব নিজেই আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’
তিনি আরও বলেছেন, ‘সাকিব আগেভাগেই বলে রেখেছিল সে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট টেস্ট খেলতে আগ্রহী এবং সেটা অন্তত একমাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD