1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:11 am

রাজ-বুবলীর ৫৬ সেকেন্ড অন্য এক সম্পর্কের ইঙ্গিত

Reporter
  • Updated Sunday, March 24, 2024
  • 155

সময় ডেস্ক : ‘দেয়ালের দেশ’ সিনেমার পূর্বাভাস প্রকাশিত হবে এমন ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতা মিশুক মনির। সেই পূর্ব ঘোষণানুয়ী ঠিক চারটায় প্রকাশিত হলো রাজ-বুবলীর ৫৬ সেকেন্ডের ঝলক। যাতে আঁচ করা গেল সিনেমাটিতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। অন্যদিকে বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব রহস্য অধরা।
শুরু থেকেই ঈদের সিনেমার তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে এই ‘দেয়ালের দেশ’। টিজারো চিত্রায়ন, গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাজ-অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবেতেই দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া হলো। ফলে দর্শক-সমালোচকরা টিজারটির প্রশংসায় পঞ্চমুখ। প্রথম জুটি হিসেবেই রাজ-বুবলী দারুণ কিছু দিবেন বলেই ইঙ্গিত রইল টিজারে।
সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। ছবিটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।
তিনি বলেছেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটি সেখান থেকে ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্র এর আগে আমার করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’
ছবিটিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD