1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

Reporter
  • Updated Saturday, October 5, 2024
  • 235
হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে।

গতকাল শনিবার ভোর রাতে হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে।

আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।

দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লাখ টাকা ছিল। শনিবার কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। দোকান ভাড়া, দুধ-ছানার বিল, কর্মচারীদের বেতন ও পূজার বোনাসের প্রায় ৫ লাখ টাকা সিন্দুকের ভেতরে ছিল। দুর্বৃত্তরা সব টাকা নিয়ে গেছে বলে তিনি জানান।

এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ ফেসবুক লাইভে জানান, এ ঘটনায় জড়িতরা শিগগির আইনের আওতায় না এলে ব্যবসায়ীরা আন্দোলনে নামবেন।

মিষ্টির দোকান থেকে ৫ লাখ টাকা লুটে নেওয়ার তথ্য নিশ্চিত করে উপ পরিদর্শক (এসআই) সুজন শ্যাম জানান, সিসিটিভির ক্যামেরায় ধারাণ হওয়া ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD