1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:45 am

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মাধবপুরে নারীসহ আটক ৫

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 125

পিন্টু অধিকারী মাধবপুর : মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) এর সদস্যরা ৩ নারী সহ ৫ জন আটক করেছেন। শুক্রবার রাতে ধর্মঘর সন্তোষপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবি মাধবপুর থানায় নিয়মিত মামলা করলে পুলিশ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩০), তার স্ত্রী রীতা দাস (৩০) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের রামদাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের রাখেশ দাসের স্ত্রী ছায়া দাস (৬০) দীপেশ দাসের স্ত্রী সতী দাস (৩০)।
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, উল্লেখিতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ধর্মঘর বিজিবি টহল দল আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে মামলা দিয়েছে। সীমান্তে যে কোন অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD