1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

সেপ্টেম্বরে হবিগঞ্জের বিভিন্ন সড়কে ঝড়লো ৬ জনের প্রাণ

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 202

জাবেদ তালুকদার : সেপ্টেম্বরে হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সিলেট বিভাগে সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নয়জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। গতকাল শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় আর কম সড়ক দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে। সেপ্টেম্বর মাসে সিলেটে ১০টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এতে নিহতের মধ্যে নয়জন মোটরসাইকেল চালক–আরোহী, তিনজন সিএনজি–লেগুনা চালক ও যাত্রী এবং পাঁচজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুজন এবং আটজন চালক নিহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD