1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 130

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৫ অক্টোবর রাতে শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ এর দিক নির্দেশনায় এসআই মোঃ জহিরুল ইসলাম, এসআই আবুল কাশেম, এএসআই আল মামুনসহ পুলিশের পৃথক অভিযানে ৩ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সুদিয়াখলা গ্রামের আ: সালামের মেয়ে তসলিমা আক্তার (২৮), সাজাপ্রাপ্ত পলাতক আসামি ব্রাম্মনডোরা গ্রামের মৃত তাহির মিয়া ছেলে আজদু মিয়া(৩০) ও সুরাবই গ্রামের মৃত জমির আলী ছেলে সৈয়দ মুমিন আলী(৪৩)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ মডেল থানার ওসি দিলিপ কান্ত নাথ বলেন আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD