1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

মাধবপুরে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার : ২ কারবারি আটক

Reporter
  • Updated Wednesday, October 9, 2024
  • 114

স্টাফ রিপোর্টার : মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলার ধর্মঘর থেকে ৭ অক্টোবর শরীফুল ইসলাম (২২) কে আটক করে। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোহব্বতপুর গ্রামের মৃত হাসিম মিয়ার পুত্র।
অপর অভিযানে কালিকাপুর গ্রামের আব্দুল হাশিমের পুত্র রুবেল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১০০ ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD