1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:02 am

হবিগঞ্জে ২৪ ঘন্টায় ৫ জনের মরদেহ উদ্ধার

Reporter
  • Updated Saturday, October 12, 2024
  • 333

জাবেদ তালুকদার : হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২৪ ঘন্টার মধ্যে পৃথক ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত থেকে গতকাল শুক্রবার বিকালের মধ্যে এ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবল উপজেলায় ৩টি সড়ক দূর্ঘটনা, চুনারুঘাট উপজেলায় ১টি হত্যাকান্ড ও বানিয়াচংয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ শহরের বাস টার্মিনাল এলাকায় গাড়ী মেরামতের সময় দিগন্ত পরিবহনের একটি বাসের চাপায় শাহজাহান মিয়া (২৩) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওয়ার্কশপ শ্রমিক শাহজাহান মিয়া হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় একটি গাড়ি মেরামতের কাজ করছিল। এ সময় দিগন্ত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মারাত্বকভাবে আহত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। নিহত সুমন মিয়া নরসিংদীর শিবপুর এলাকার মোঃ সুরুজ মিয়া ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী মিতালী বাসের সাথে সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১০ জন আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাস চালাক সুমন মিয়া (৩২) কে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা লোহাইদ গ্রামের নবী হোসেন ও সাজিদুর রহমান, মিঠাপুকুর গ্রামের আবেদা খাতুন, বানিয়াচং উপজেলার নুর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তোফায়েল মিয়া ও আরিফা বেগম, সরাইল উপজেলার জুনাইদ মিয়া, ময়মনসিংহের রানী আক্তার ও সিলেটের আব্দুস সালাম।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটো ডাম্পিং করে সড়িয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে যানচলাচল এখন স্বাভাবিক আছে।
এর আগে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার বসিনা নামক স্থানে বাস চাপায় এক দিলীপ রাজঘর (৩৭) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের শুকুমারের ছেলে দিলীপ রাজঘর (৩৭) স্ত্রী-সন্তান নিয়ে সিএনজিযোগে চুনারুঘাট আমু চা বাগান এলাকায় শশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বসিনা নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি হবিগঞ্জ বিরতিহীন বাস সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এসময় দিলীপ রাজঘর ও তার ভাতিজা বিপ্লব রাজঘর (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিলীপ রাজঘরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে দিলীপ রাজঘরের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
অপরদিকে চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে দোকান থেকে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রেমা চা বাগানের ১নং লাইনের দোকান ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে প্রায় ২ যুগ ধরে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে মর্গে প্রেরণ করেছে। দোকানের ড্রয়ারে প্রায় ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। কি কারনে এ ঘটনা ঘটেছে এখন পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। অপরাধী সনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
এছাড়া বানিয়াচং-হবিগঞ্জ সড়কের পাশ^বর্তী শুটকী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে শুটকী নদীতে বরজাল দিয়ে মাছ ধরছিল সেলিম মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মৃত্যুর খবরে বাদাউড়ি মহল্লায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ খবীর হোসেন জানান, শুটকী নদীতে মাছ ধরতে গিয়ে বাদাউড়ি মহল্লার সেলিম মিয়া বজ্রপাতে নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD