1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:20 am

কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক

Reporter
  • Updated Sunday, October 13, 2024
  • 154

সময় ডেস্ক : আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা ফিরিয়ে দিয়েছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাতে বলা হয়, করদিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করেই এ সুবিধা পাওয়া যাবে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যিনি এখন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা।
সামরিক শাসনকালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী কর অব্যাহতি পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই কর অব্যাহতি বহাল ছিল। বিভিন্ন মেয়াদে কর অব্যাহতি নবায়ন করা হতো। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর অব্যাহতি ছিল।
কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ সুবিধা বন্ধ রাখা হয়। ২০২১ সালের আয়ের ওপর প্রচলিত নিয়মে কর পরিশোধ করতে হয় ব্যাংকটিকে।
ওই সময় কর অব্যাহতি চেয়ে গ্রামীণ ব্যাংক সরকারের কাছে আবেদন করলেও তাতে সম্মতি মেলেনি। এবার নতুন করে পাঁচ বছর তিন মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD