শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী তৌহিদ শাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ অক্টোরব) সকালে তাকে গ্রেফতার করা হয়। সে শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত খোরশেদ শাহ এর ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১৯ অক্টোরব) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এএসআই তাজুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, এএসআই জাকির হোসেন সহ একদল পুলিশ পৌর এলাকার জগন্নাথ পুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ তৌহিদ শাহ(৩৫) কে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply