1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:21 am

পরিবেশ রক্ষায় লাখাইর বিভিন্ন হাওরে গাছের চারা রোপন

Reporter
  • Updated Sunday, October 20, 2024
  • 179

স্টাফ রিপোর্টার : গাছ বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা। হাওরে গাছ লাগানো এবং সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে ‘হাওরে সবুজায়ন’ নামে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি।
গতকাল শনিবার ( ১৯ অক্টোবর) বিকেলে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে বিভিন্ন হাওর এলাকায় গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খোয়াই রিভার ওয়াটারকিপার ও হাওর রক্ষায় আমরা এর আহবায়ক ও তোফাজ্জল সোহেল একথা বলেন।
পরিবেশ সংগঠক ও হাওর রক্ষায় আমরা এর সদস্য বাহার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম চৌধুরী, পরিবেশকর্মী ও হাওর রক্ষায় আমরা এর সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন,পরিবেশ ও নাট্যকর্মী ওসমান গণি রুমী, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ওয়াজেদ ভূইয়া, মোঃ রাকিবুল হাসান, রিফাত রহমান, রহমত আলী, মোঃ তাজ উদ্দিন প্রমূখ।
হাওরে সবুজায়ন কর্মসূচীতে বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা, ফলদ, বনজ, ঔষধী গাছের চারা কালাউক হতে সাতাউক সড়ক এবং মুড়িয়াউক হাওরে রোপন করা হয়। এছাড়াও এলাকায় শিশু-কিশোর ও সামাজিক সংগঠনের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD