1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:30 am

বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ত্রি-বার্ষিক কাউন্সিল

Reporter
  • Updated Wednesday, April 9, 2025
  • 165

বানিয়াচং প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর দিন কালিকা পাড়া জামে মসজিদে ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল কাজ সম্পন্ন হয়।
দায়িত্বপ্রাপ্ত হয়ে সংগঠনের উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান এ ঐতিহ্যবাহী সংগঠনের মাওলানা বশির আহমদকে সভাপতি, মাওলানা রওশন ইজদানীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মাহমুদুর রহমান সিজিলকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, মাওলানা শফিকুর রহমান ও মাওলানা মুজীবুর রহমান সহ-সভাপতি, মাওলানা সাদিক আহমদ সহ-সাধারণ সম্পাদক, আলহাজ¦ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, মৌলভী আবিদুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ জয়নাল আবেদীন সহ-কোষাধ্যক্ষ, মোঃ জাহির উদ্দিন প্রচার সম্পাদক, হাফেজ আনোয়ার হোসেন সুমন সহ-প্রচার সম্পাদক, আলহাজ¦ আঃ শহিদ সর্দার, মাস্টার নুরুল হুদা বিশ^াস, মোঃ খলিলুর রহমান, শেখ বশীর আহমদ, মোঃ আরশাদ হোসেন খান বিপলু ও মোঃ ইমরান মিয়াকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটি ঘোষণার প্রাক্কালে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শায়খ মখলিছুর রহমান, মাওলানা আলী হায়দার, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল ওয়াদুদ, সহকারি অধ্যাপক ডা. মুবিন উদ্দিন, ডা. মনির লস্কর, মাওলানা সাদেকুর রহমান খান, ক্বারী আব্দুস সুবহান, মাওলানা আব্দুল কাইয়ূম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মাওলানা মুনতাসির আলম সোহান ও হাফেজ সোয়েব আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD