
ইয়াছিন আরাফাত, মাধবপুর : মাধবপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার করেছেন সুব্রত দেব নামে স্থানীয় এক সাংবাদিক।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) উপজেলার জগদীশপুর ইউপির বেজুড়া গ্রামের কৃষিক্ষেতে আহত অবস্থায় ওই ঈগলটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সুব্রত দেব নামে এক সাংবাদিক ধানক্ষেতে আহত ঈগলটিকে দেখতে পান। এরপর তারা পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয় বন বিভাগের বিট অফিসার গোলাম কাদের ঈগলটিকে উদ্ধার করেন।
হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান, ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply