
শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে ভারতীয় মদ, বিপুল পরিমাণ নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালাতে গেলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় ব্র্যান্ডি, ২ বোতল বতকা, ৪ বোতল হুইসকি, নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, পলাতক মাদক ব্যবসায়ী গোয়ালনগর গ্রামের বাসিন্দা নানু মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (২২)।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply