1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

আজমিরীগঞ্জ প্রেসক্লাবে ১০ জন নতুন সদস্য নির্বাচিত

Reporter
  • Updated Saturday, April 19, 2025
  • 122

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ১০ জন নতুন সদস্যকে নির্বাচন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন সদস্য পদে মোট ২৫ জন প্রার্থী আবেদন করেন। গোপন ব্যালটের মাধ্যমে দুই-তৃতীয়াংশ ভোটপ্রাপ্ত ১০ জন প্রার্থী সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন- এনামুল হক মিলাদ, সেন্টু আহমেদ জিহান, আশিকুর রহমান, কাওছার আহমেদ, সাইদুল ইসলাম বাহার, রুজেল আহমেদ, রনি পারভেজ, কনৌজ কান্তি ব্যানার্জী, হাবিবুর রহমান রিয়াদ এবং আব্দুল মজিদ।
এছাড়া ক্লাবের কার্যকরী কমিটির একটি শূন্য পদে গোপন ব্যালটের মাধ্যমে কামরুল হাসান কুহিনকে নতুন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ উদ্দিন চৌধুরী ও খালেদুর রশিদ ঝলক। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী।
প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা জানান, যারা নির্বাচনে নির্ধারিত দুই-তৃতীয়াংশ ভোট পাননি, তাদেরকে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD