1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:42 am

মাধবপুরে যুবলীগ নেতা বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter
  • Updated Saturday, April 19, 2025
  • 277

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) ভোরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সে পুরাইকলা গ্রামের মৃত মিয়া ধন এর পুত্র ও বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে বাচ্চু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়া মামলার অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD