1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:02 am

জলসুখা কৃষ্ণ গোবিন্দ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন

Reporter
  • Updated Wednesday, April 23, 2025
  • 158

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার, ২২ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। মোট ৭০১ জন ভোটারের মধ্যে ৩৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৬টি ভোট বাতিল হয়।
নির্বাচনে পুরুষ সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৮ জন এবং মহিলা সদস্য পদে ২ জন। সর্বাধিক ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে প্রথম স্থান অর্জন করেন মোঃ লিটন মিয়া (১৭৯ ভোট)। দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ অলিউর রহমান (১৬১ ভোট) এবং তৃতীয় ও চতুর্থ স্থানে নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাজীব চন্দ্র গোপ (১৪৮ ভোট) ও আবু আলী মোঃ ফরিয়াদ চৌধুরী (১৪৭ ভোট)।
মহিলা অভিভাবক সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন ঝুমা রানী গোপ, যিনি ১৬৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা আব্দুল সালাম। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক সন্তোষ ও উচ্ছ্বাস। বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মারফত উল্লা নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে জয়ী হয়েছে বলে জানা গেছে।
এই নির্বাচনের মধ্য দিয়ে বিদ্যালয়ের পরিচালনায় নতুন নেতৃত্ব আসায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD