1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

চুনারুঘাটে শিশু ধর্ষণের ঘটনায় কিশোর মাহফুজ কারাগারে

Reporter
  • Updated Wednesday, April 23, 2025
  • 137

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে শিশুকে ধর্ষণ করার ঘটনায় মাহফুজুর রহমান (১৫) নামের এক কিশোরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার মাহফুজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গত ৭ এপ্রিল উপজেলার টিলাগাঁও গ্রামের জিতু মিয়ার পাঁচ বছরের শিশু কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। পাশ্ববর্তী ঘরের ওয়াজ উদ্দিনের ছেলে মাহফুজ (১৫) বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাহফুজের বসত ঘরে নিয়ে তাবাসসুমকে ধর্ষণ করে। তাবাসসুমের চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মাহফুজ পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষণের শিকার শিশু তাবাসসুমকে তাৎক্ষণিক চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাবাসসুমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
এর আগে পুলিশ তার বড় ভাইকে মুজিবকে ধরে এনে চাপ সৃষ্টি করে। কিন্তু মুজিব ওই মামলার আসামি নয়। ভাইকে রক্ষা করতে গতকাল মাহফুজ আদালতে আত্মসমপর্ণ করে। এরপর পুলিশ তার ভাই মুজিবকে ছেড়ে দেয়। এদিকে মাহফুজ নিজেকে নির্দোষ দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD