1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

বালু বোঝাই ট্রাক তল্লাশি করে পাওয়া গেল কোটি টাকার চোরাচালানের পণ্য

Reporter
  • Updated Friday, April 25, 2025
  • 138

এস.এম সুলতান খান, চুনারুঘাট : ট্রাকের ওপর ছিল বালুর স্তূপ, কিন্তু সেই বালুর নিচে ছিল এক অভিনব কৌশলে লুকানো কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজিবির ৫৫ নম্বর হবিগঞ্জ ব্যাটালিয়ন এই চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কে। সিলেট থেকে আসা একটি বালুবোঝাই ট্রাককে সন্দেহজনক মনে হলে বিজিবি থামানোর সংকেত দেয়। কিন্তু সংকেত উপেক্ষা করে ট্রাকটি দ্রতগতিতে কিছুদূর এগিয়ে গিয়ে ফেলে রেখে চালক পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড, সানগ্লাসসহ নানা ধরনের মূল্যবান পণ্য।
বিজিবি জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
একই দিন বিজিবির অন্যান্য চোরাচালানবিরোধী অভিযানেও সাফল্য আসে। জেলার গুটিবাড়ী, বাল্লা ও মনতলা সীমান্ত (বিওপি) পৃথক তিনটি অভিযানে জব্দ করা হয় ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশি মশার কয়েল।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, “বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই তৎপরতা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এই ভূমিকা ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD