1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:21 am

বাহুবলে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Reporter
  • Updated Friday, April 25, 2025
  • 120

রাজু সরকার, বাহুবল : “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় শুরু হয়েছে ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাহুবল উপজেলা খাদ্য গুদামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন। ফিতা কেটে কার্যক্রমের সূচনা করেন তিনি।
কর্মসূচির উদ্বোধনী দিনে একজন নিবন্ধিত কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়। এ ধরনের সরকারি উদ্যোগে কৃষকেরা ন্যায্য মূল্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
উক্ত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক দীপক চন্দ্র দাস, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, বাহুবল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ বছর বাহুবল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এর মধ্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। পুরো মৌসুমে মোট ৫৬৩ মেট্রিক টন ধান এবং ১২৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করছি। কোনো মধ্যস্বত্বভোগী যেন এ প্রক্রিয়ায় যুক্ত হতে না পারে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।”
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “সরকারি গুদামে ধান ও চাল সরবরাহের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছেন। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকদের মুখে হাসি ফোটানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”
এই উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন, অন্যদিকে সরকারিভাবে দেশের খাদ্য মজুদ ব্যবস্থাপনাও আরও সমৃদ্ধ হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD