1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:07 am

বিদেশে পালানোর সময় বানিয়াচংয়ের ছাত্রলীগ নেতা রাসেল বিমানবন্দরে গ্রেফতার

Reporter
  • Updated Friday, April 25, 2025
  • 238

স্টাফ রিপোর্টার : বিদেশে পালানোর সময় শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই বিপ্লবে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. রাসেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
মো. রাসেল মিয়া (২৮) বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা সদর কালিকাপাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো. গোলাম মোস্তফা।
উল্লেখ্য, জুলাই বিপ্লব চলাকালে হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বানিয়াচংয়ে শক্তিশালী আন্দোলনে নামেন ছাত্র-জনতা। এতে সমর্থন দিয়ে সরাসরি অংশ নেন বানিয়াচং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলের নেতারা। ৫ আগস্ট বেলা ১১টায় কয়েক হাজার মানুষ থানা অভিমুখে রওনা দিলে থানা থেকে প্রায় ২শ ফুট দূরে পৌঁছামাত্র পুলিশের অর্ধশত সদস্য, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিলকারীদের ওপর সশস্ত্র হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৮ ছাত্র-জনতা নিহত ও শতাধিক আহত হন।
অপরদিকে মূলহোতা চেয়ারম্যান ধন মিয়ার সাফাই করায় শিক্ষানবিশ সংবাদকর্মী সুহেল আখঞ্জি ও পুলিশের এসআই সন্তোষ চৌধুরীকে গণপিটুনি দিয়ে হত্যা করেন আন্দোলনকারীরা।
পরে ২২ আগস্ট নিহত ১২ বছরের শিশু হাসাইন মিয়ার পিতা ছানু মিয়া বাদী হয়ে সাবেক এমপি রুয়েল, মজিদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬০ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার তখনকার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আঁতাত করার অভিযোগ উঠলে তার পরিবর্তে ওসি গোলাম মোস্তফাকে আইও নিযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD