1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:02 am

আজমিরীগঞ্জে লাউ চুরি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

Reporter
  • Updated Monday, April 28, 2025
  • 277

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর মাটিয়াকারা উদয়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে গ্রামে লাউ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শালিস হলেও তা কোনো পক্ষই মেনে নেয়নি। এর জেরে শনিবার (২৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টায় গরু আনার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদয়পুর গ্রামের দশের পক্ষের লোকজন গরু নিয়ে আসার সময় প্রতিপক্ষ বেনু দাসের লোকজন বাঁধা দিলে দুইপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন — মহেশ্বর দাস (৭০), ঈশ্বর দাস (৬৫), কমল চন্দ্র দাস (৩৫), রঞ্জু দাস (৩০), অনিল দাস (৫০), বিনয় দাস (৬০), জয়দেব (২৫), বেনু দাস (৩৫), মহাদেব দাস (৭১), বরেন্দ্র দাস (৩৫), কল্পনা দাস (৩৫), কুনুজ দাস (২২), বিপ্লব দাস (৪৫), রতিশ দাস (৪৫), বাসনা রানী (৩৫) এবং নেপাল দাস (৪৫)।
আহতদের প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে এবং পরিবেশ শান্ত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD