1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:12 am

আজমিরীগঞ্জে প্রেমে প্রতারিত হয়ে কিশোরীর আত্মহত্যা

Reporter
  • Updated Monday, April 28, 2025
  • 165

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে প্রেমের প্রতারণার শিকার হয়ে মর্জিনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার কালনীপাড়া গ্রামের হরমুজ আলীর মেয়ে মর্জিনা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। দীর্ঘদিন ধরে তার সঙ্গে একই ইউনিয়নের রহমতপুর গ্রামের কোনাবাড়ি এলাকার সাহাবুল মিয়ার ছেলে রাহুল মিয়া (২৫) প্রেমের সম্পর্ক চলছিল।
সম্প্রতি বিয়ের দাবিতে মর্জিনা আক্তার তিন দিন অনশন করে। পরে জানা যায়, রাহুল মিয়া বিবাহিত এবং তার বৈধ স্ত্রী রয়েছে — যা মর্জিনা আগে জানত না। বিষয়টি জানার পর উভয় পক্ষের লোকজন মর্জিনাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
এরই মধ্যে ২৬ এপ্রিল (শনিবার) আনুমানিক সকাল ১১টায় পরিবারের সবার অগোচরে মর্জিনা নিজ ঘরের ধন্যার (ধরার) সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় মর্জিনার মা ঘরের বারান্দায় সবজি কাটছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে গিয়ে মেয়েকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মর্জিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।
আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD