1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

হবিগঞ্জে পৃথক মামলায় ৬ মাদক ব্যবসায়ীর সাজা

Reporter
  • Updated Wednesday, April 30, 2025
  • 165

জুয়েল চৌধুরী : হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে মাধবপুর ও চুনারুঘাটে পৃথক মাদক মামলায় ৬ মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ দণ্ডাদেশ দেন।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মনোহরপুর গ্রামের জসিম মিয়ার পুত্র আক্তার হোসেনকে মাদক মামলায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অপরদিকে দক্ষিণ বেজুরা গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র লস্কর আলীকে মাদক মামলায় দোষী করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই উপজেলার রামনগর গ্রামের কুদরত আলীর পুত্র শিপন কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র ওয়াহিদ মিয়াকে মাদকের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, একই উপজেলার পশ্চিম দুধপাতিল গ্রামের মৃত আমিন মিয়ার পুত্র জুয়েল মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইকরতলী গ্রামের জমির উদ্দিনের স্ত্রী ভানু বেগমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।
স্টেনোগ্রাফার পার্থ জানান, রায় প্রদাকালে আসামিরা পলাতক ছিলো। তবে সাজা পরোয়ানা মাধবপুর থানায় প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD