1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

বানিয়াচঙ্গে কৃষক-শ্রমিক-জনতার মানববন্ধন :: বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবি

Reporter
  • Updated Thursday, May 1, 2025
  • 197

স্টাফ রিপোর্টার : মানুষ ও গবাদিপশুর জীবন রক্ষার্থে হাওরে পর্যাপ্ত বজ্রপাত প্রতিরোধী লাইটরিং অ্যারেস্টর এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বানিয়াচং বড় বাজারস্থ শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বানিয়াচঙ্গের সাধারণ কৃষক-শ্রমিক-জনতা’-এর ব্যানারে কর্মসূচীতে সভাপতিত্ব করেন চতুরঙ্গরায়ের পাড়ার কৃষক মোঃ সাদেক মিয়া।
বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার সদস্য সচিব কমরেড তৌহিদুর রহমান পলাশ, জাতীয়তাবাদী কৃষকদল বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, ৩নং হাবেলির বাসিন্দা কৃষক দেওয়ান শোয়েব রাজা, পাড়াগাও গ্রামের কৃষক মোঃ মুহিত মিয়া।
কর্মসূচিতে যুব অধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম, নাগারখানা মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মোবাশ্বির আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD