
স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলার ভবানিপুর গ্রামে ধানের খলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবেড় গ্রামের আক্তার হোসেনের পুত্র। ভবানিপুর গ্রামে জহিরুল ইসলামের বড় মেয়ের স্বামী হিসেবে বসবাস করছিল।
গতকাল সন্ধ্যার দিকে খলায় মেশিন স্টার্ট দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply